সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
জীবননগর নিধিকুন্ডুতে আম চুরির অপবাদে চতুর্থ শ্রেণির ছাত্রকে গাছের সাথে বেঁধে মারপিট | চ্যানেল খুলনা

জীবননগর নিধিকুন্ডুতে আম চুরির অপবাদে চতুর্থ শ্রেণির ছাত্রকে গাছের সাথে বেঁধে মারপিট

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নিধিকুন্ডু গ্রামে চতুর্থ শ্রেনীর এক ছাত্রকে আম চুরির অপবাদ দিয়ে তাকে বাড়িতে আটকিয়ে রশি দিয়ে গাছে বেধে অমানুষিক  নির্যাতনের অভিযোগ উঠেছে। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত নির্যাতনের শিকার শিশু শাওনকে(১০) পুলিশের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
জীবননগর উপজেলা নিধিকুন্ডু খানপাড়ার হতদরিদ্র আব্দুল খালেক বলেন, আমার ছেলে শাওন চতুর্থ শ্রেনীর ছাত্র। আমার উক্ত ছেলে সোমবার দশটার দিকে বাড়ির পাশে প্রতিবেশী শফি খানের বাড়ি সংলগ্ন একটি আম গাছের নিচে পড়ে থাকা আম কুড়িয়ে নেয়। কিন্তু শফি খানের ছেলে হাবিব উল্লাহ(৪৫) আমার উক্ত ছেলেকে আম চুরির অপবাদ দিয়ে ছেলেকে দড়ি দিয়ে গাছের সাথে,আবার কখনও ঘরের সাথে বেঁধে অমানুষিক নির্যাতন চালায়। আমরা ছেলেকে খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘটনা টের পেয়ে ছেলেকে উদ্ধার করতে গেলে তারা আমাদেরকে তাড়িয়ে দেয়।  পরে আমরা লোকজনের মাধ্যমে শাহাপুর পুলিশ ফাঁড়ির পুলিশ নিয়ে গিয়ে ছেলেকে আহত অবস্থায় উদ্ধার করে জীবননগর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করি।
প্রত্যক্ষদর্শী কয়েকজন যুবকের অভিযোগ আমরা অভিযুক্ত হাবিব উল্যাহকে অনুরোধ করি শিশু শাওনকে ছেড়ে দিতে। কিন্তু ছেড়ে দেয়া তো দুরের কথা আমাদের সামনেই মারপিট চালাতে থাকে। পরে পুলিশ উদ্ধার করেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক বলেন, অভিযুক্ত হাবিব উল্যাহকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ঘটনা’র ব্যাপারে এখনও অভিযোগ পাওয়া যায়নি। তবে উভয় পক্ষে নিয়ে থানায় মঙ্গলবার সকালে বসা হবে, না মিটলে আইনি ব্যবস্থা।

https://channelkhulna.tv/

চুয়াডাঙ্গা আরও সংবাদ

চুয়াডাঙ্গায় ৯ হাজার ১০০ লিটার জ্বালানি তেলসহ আটক ৪

চুয়াডাঙ্গায় চাঁদাবাজির সময় ২ ভুয়া ডিবি পুলিশ আটক

চুয়াডাঙ্গায় তেল-ডালডায় মরা ইঁদুর ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, জরিমানা

চুয়াডাঙ্গায় নিজ বাড়িতে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা

চুয়াডাঙ্গা সীমান্তে অনুপ্রবেশকালে আটক ১৪

তীব্র গরমে চুয়াডাঙ্গায় গলে যাচ্ছে সড়কের পিচ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।