সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
জি‌রোপ‌য়ে‌ন্টে আওয়ামী লীগের ঝটিকা মিছিল | চ্যানেল খুলনা

জি‌রোপ‌য়ে‌ন্টে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

খুলনার জি‌রোপ‌য়ে‌ন্ট এলাকায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা। রবিবার (২০ এপ্রিল) সকাল সাতটায় জিরো পয়েন্ট থেকে জয় বাংলা মোড় পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখা’র উদ্যোগে তাঁরা এই মিছিল করেন।

গেলো ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খুলনায় এই প্রথম কোনো কর্মসূচি পালন করলো আওয়ামী লীগ। রবিবার সকালের ওই মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই ভিডিও এবং ছবি থেকে দেখা যায়, একদল লোক ব্যানার নিয়ে জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ করছেন। ব্যানারে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি আছে। এ সময় শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার সরকার, বারবার দরকার, শেখ হাসিনা ফিরবে আবার বীরের বেশে প্রভৃতি স্লোগান দেওয়া হয়।

খুলনা জেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সাইফ বলেন, আগামীতে এইসব অবৈধ দখলদার সরকারকে উৎখাত করে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে ও স্ব-সম্মানে দেশে ফিরিয়ে আনার জন্য আমাদের সংগ্রাম চলবে।

তিনি আরো বলেন, জেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলে আমার নেতৃত্বে খুলনা জেলা ছাত্রলীগ অংশগ্রহণ করে। দেশরত্ন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল বাশার বলেন, হঠাৎ গাড়ি থেকে নেমেই ঝটিকা মিছিল করে পালিয়ে গেছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। সকালের দিকে হওয়ায় সে সময় রাস্তাঘাট অনেকটা ফাঁকা ছিল। পুলিশ মিছিলকারীদের আটক করতে তৎপর আছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খালিশপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকসহ দুইজন আটক

খুলনায় তীব্র গরম, অনুভূত তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।