সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে টাইগাররা | চ্যানেল খুলনা

জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে টাইগাররা

এক টেস্ট, তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার জন্য জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওয়ানা হলো বাংলাদেশ ক্রিকেট দল। আজ ভোর ৪টায় কাতার এয়ারওয়েজের একটি বিমানে করে হারারের উদ্দেশ্যে আকাশে উড়লো টাইগার ক্রিকেটাররা।
হারারে যাওয়ার আগে অবশ্য কাতারের রাজধানী দোহায় যাত্রাবিরতি করবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সেখানে দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে নব নিযুক্ত স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের। শ্রীলঙ্কা থেকে তার দোহায় যাওয়ার কথা।

এরপর দোহা থেকে বাংলাদেশ দল সরাসরি উড়ে যাবে জিম্বাবুয়ের রাজধানী শহর হারারেতে। নতুন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের দক্ষিণ আফ্রিকা থেকে জিম্বাবুয়ে এসে দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে।
এছাড়া বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের যুক্তরাষ্ট্র থেকে সরাসরি হারারেতে এসে দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে।
৭ জুলাই জিম্বাবুয়ের সঙ্গে একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ১৬ জুলাই শুরু হওয়ার কথা রয়েছে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করে বাংলাদেশ খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। ২৭ জুলাই শেষ হবে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

ড্র দিয়ে এশিয়ান গেমস শেষ বাংলাদেশের মেয়েদের

টি-টোয়েন্টিতে জ্যোতির উত্তরসূরি নাহিদা না মোস্তারি?

দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হারল বাংলাদেশ নারী ফুটবল দল

সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন বিশ্বসেরা রিবাকিনা

খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ প্যানেলের নিরঙ্কুশ জয়

ব্যালন ডি’অরে ষষ্ঠ মেক্সিকান কুইনোনেস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।