সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে বাগেরহাটে র‌্যালী | চ্যানেল খুলনা

জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে বাগেরহাটে র‌্যালী

“গুনগত পরিসংখ্যান, উন্নত জীবনের সোপান” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (২৭ ফেব্রুয়ারী) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এর আগে বেলুন উড়িয়ে এই দিবসের কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এসময়, বাগেরহাট জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক সুরঞ্জিত কুমার ঘোষ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষি-সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজিজুর রহমান, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ লুৎফর রহমান। এছাড়াও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম, জেলা সমবায় অফিসার আনিসুর রহমান, জেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা বিকাশ কুমার দাসসহ জেলা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।