সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
জমি সংক্রান্ত বিরোধের তালায় দু-গ্রুপের সংঘর্ষে আহত ৩ | চ্যানেল খুলনা

জমি সংক্রান্ত বিরোধের তালায় দু-গ্রুপের সংঘর্ষে আহত ৩

সাতক্ষীরার তালায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু-গ্রুপের সংঘর্ষে ৩জন আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে রবিবার (১৮ এপ্রিল) রাত ৯ টার দিকে উপজেলার মহান্দী ফতেপুর গ্রামের দাশ পাড়ায়। এঘটনায় এক জনকে তালা হাসপাতাল ও দুই জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
আহতরা হলেন, ফতেপুর গ্রামের দাশ পাড়ার মৃত মহেন্দ্র দাশের ছেলে বিশু দাশ (৫০) এবং খোকন দাশের ছেলে সুদেব দাশ (২৩) মৃত হরেন দাশের ছেলে রবীন দাশ (৩৫)।
স্থানীয়রা জানায়, বিশু দাশ ও রবীন দাশ গংদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। তারই জের ধরে রবিবার রাতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এঘটনায় উভয় পক্ষের ৩ জন আহত হয়। আহত রবীন দাশ জানান, মৃত মহেন্দ্র দাশের ছেলে বিশু দাশগংদের সাথে ৬ শতক জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এরই জের ধরে রবিবার রাতে বাড়িতে যাওয়ার সময় বিশু গংরা আমার উপর হামলা চালায়।
প্রতিপক্ষের আহত বিশু দাশ জানান, আমাদের উপরে হামলা করে দুই জনকে আহত করেছে রবীন দাশগংরা। আমাদের সম্পত্তি তার দখল করতে চায়। তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান,অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।