সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জন আব্রাহামের ‘অ্যাটাক’ আসছে ১৩ আগস্ট | চ্যানেল খুলনা

জন আব্রাহামের ‘অ্যাটাক’ আসছে ১৩ আগস্ট

বলিউড অভিনেতা জন আব্রাহামের নতুন ছবি ‘অ্যাটাক’ মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। রবিবার (২১ ফেব্রুয়ারি) টু্ইটার অ্যাকাউন্টে ‘দোস্তানা’ খ্যাত তারকা নিজেই জানিয়েছেন ১৩ আগস্ট ছবিটি মুক্তি দেয়া হবে।

নবাগত নির্মাতা লক্ষ্য রাজের লেখা ও পরিচালনায় অ্যাটাকে জনের বিপরীতে অভিনয় করবেন জ্যাকুলিন ফার্নান্দেজ ও রাকুল প্রীত সিং। একটি বাস্তবিক কাহিনী থেকেই ছবিটি বানানো হয়েছে বলে জানান নির্মাতা।

টু্ইটারে জন আব্রাহাম জানান, এ ঘরানার ছবি তার পছন্দের। আর বিশেষ বলেই স্বাধীনতা দিবসের দুদিন আগে তা মুক্তি দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

ছবিতে সহ-প্রযোজক হিসেবে থাকছে জন আব্রাহামের জেএ এন্টারটেইনমেন্ট। অ্যাটাক ছবিকে লড়াই করতে হবে দাক্ষিণী অভিনেতা আল্লু আর্জুনের ছবি পুষ্পার সাথে।

এবছরে এটি জনের দ্বিতীয় ছবি। ১২ মে তার মুক্তি পাবে তার বছরের প্রথম ছবি ‘সত্যমেব জয়তে ২’।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

ইরানে হামলার ভিডিওতে নিজের গান ব্যবহারে ক্ষুব্ধ কেটি পেরি

মুক্তির আগেই ৮০ কোটি টাকায় বিক্রি ‘রামায়ণ’-এর সংগীতস্বত্ব

ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থার চেষ্টা, যা বললেন অভিনেত্রী

‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার ‘পাখি’

ককরোচদের আন্দোলনে সালমান খানের সমর্থন

ঢাকায় স্থগিত হওয়া অনুপম রায়ের কনসার্ট হবে ১ আগস্ট

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।