সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
জন্মদিনের অনুষ্ঠান দেরিতে করায় বন্ধুকে মারধর-লুটপাট | চ্যানেল খুলনা

জন্মদিনের অনুষ্ঠান দেরিতে করায় বন্ধুকে মারধর-লুটপাট

কুমিল্লার নাঙ্গলকোটে মোহাম্মদ আলী রাফি নামে এক যুবকের জন্মদিনের অনুষ্ঠান দেরিতে করায় মারধর ও তার দোকান লুটপাটের অভিযোগ উঠেছে তার দুই বন্ধু হুমায়ুন বাবু ও ফরিদ হোসেন নামে দুই ভাইয়ের বিরুদ্ধে।

বুধবার বিকালে উপজেলার বক্সগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

রাফি উপজেলার বটতলী ইউপির নারায়ণ ভাতুয়া গ্রামের হাজারি বাড়ির জসিম হাজারির ছেলে ও স্থানীয় বক্সগঞ্জ বাজারের ব্যবসায়ী। অভিযুক্ত বাবু ও ফরিদ একই গ্রামের কারি বাড়ির মীর কাসেমের ছেলে।

জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে রাফির জন্মদিন অনুষ্ঠান পালন করার কথা। বাবু ও ফরিদ দুই ভাই রাত ৮টার দিকে জন্মদিনের অনুষ্ঠানে হাজির হয়। রাফি মোবাইলে তাদের জানায় ২ ঘণ্টা পরে অনুষ্ঠান আরম্ভ করা হবে। পরে বাবু ও ফরিদ রাগ হয়ে অনুষ্ঠান থেকে চলে আসে।

এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম মেসেঞ্জারে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাবু ও ফরিদ বক্সগঞ্জ বাজারে এসে রাফির দোকানে প্রবেশ করে তাকে মারধর ও দোকান লুটপাট করে।

ভুক্তভোগী মোহাম্মদ আলী রাফি বলেন, বাবু ও ফরিদ আমার দোকানে এসে আমাকে মারধর করে এবং দোকানের ক্যাশে থাকা নগদ কয়েক লাখ টাকা ও মালামাল লুটপাট করে নিয়ে যায়।

রাফির বাবা জসিম হাজারি বলেন, ছেলেকে মারধর করে টাকা ও মালামাল নিয়ে পালিয়ে যায় বাবু ও ফরিদ। ছেলে এখন হাসপাতালে ভর্তি আছে। আমাদের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

অভিযুক্ত বাবু ও ফরিদকে বাড়িতে গিয়ে পাওয়া যায়নি। তাদের মোবাইলে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে অভিযুক্তদের বাবা মীর কাসেম বলেন, অন্যদের মাধ্যমে এ বিষয়ে জেনেছি। ছেলেদের সঙ্গে আমার যোগাযোগ হয়নি এখনো।

নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, দুই নেতা বহিষ্কার

নিজের বিয়ে বন্ধ করতে থানায় এসএসসি পরীক্ষার্থীর আশ্রয়

ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু

গভীর রাতে মাদক কারবারির স্ত্রীর ঘরে পুলিশ কর্মকর্তা, এলাকাবাসীর পিটুনি

স্ত্রীর জীবন বাঁচাতে কিডনি দিলেন স্বামী

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।