সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
‘ছোটপর্দার সব বড় তারকাই এসব করেছেন’ : আশা নেগি | চ্যানেল খুলনা

‘ছোটপর্দার সব বড় তারকাই এসব করেছেন’ : আশা নেগি

সম্প্রতি কলকাতার আরজি কর হাসপাতালে এক চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় পুরো ভারতে তোলপাড় শুরু হয়েছে। সেই ঘটনার পর থেকেই অনেক অভিনেত্রী ক্যারিয়ারের বিভিন্ন সময়ে যৌন হেনস্তার শিকারের ঘটনা প্রকাশ্যে আনছেন। এবার যৌন হেনস্তার অন্ধকারের চিত্র তুলে ধরলেন অনুরাগ বসুর ‘লুডো’ ছবির অভিনেত্রী আশা নেগি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, কিভাবে এক ছোটপর্দার শুটিং কো-অর্ডিনেটর তার শয্যাসঙ্গিনী হওয়ার প্রস্তাব দিয়েছিল কাজের বিনিময়ে।

অভিনেত্রী বলেন, অনেক আগের কথা। তখন আমার বয়স মাত্র ২২ বছর। ইন্ডাস্ট্রিতে নতুন পা রেখেছি। সেই সময় ছোটপর্দায় ধারাবাহিকের কো-অর্ডিনেটররা থাকতেন। এমনই একজন ব্যক্তি আমাকে সরাসরি তার শয্যাসঙ্গিনী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। জানিয়েছিলেন, এভাবেই নাকি ছোটপর্দার জগতে কাজ চলে। কাজ পেতে হলে আমাকেও এই পথ অবলম্বন করতে হবে। আর যদি সেটা না করি, তাহলে কখনই সাফল্যের মুখ দেখব না। ছোটপর্দার সব বড় তারকাই এসব করেছেন।

আমি জোর গলায় বলেছিলাম, ‘এভাবে ক্যারিয়ারে সফল হতে চাই না।’ তবে যতই বাইরে দৃঢ়তা থাকুক না কেন, ভেতরে ভেঙে পড়েছিলাম।

পরবর্তীতে একজন বন্ধুকেও জানিয়েছিলাম এ ঘটনার কথা। সব শুনে নিস্পৃহ গলায় সে বলেছিল- ‘তো? এমনটাই তো হয় এখানে। খুব সাধারণ ব্যাপার এসব।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

ককরোচদের আন্দোলনে সালমান খানের সমর্থন

ঢাকায় স্থগিত হওয়া অনুপম রায়ের কনসার্ট হবে ১ আগস্ট

স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী

প্রথম দিনেই প্রায় ৫০০ কোটি আয় ‘দ্য ওডিসি’র

আবারও বিয়ে করছেন পরী, ঠেকাতে পারলেন না হ্যারি কেইন!

আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।