সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চ্যানেল আই’র বাগেরহাট প্রতিনিধি’র চাচা বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল | চ্যানেল খুলনা

চ্যানেল আই’র বাগেরহাট প্রতিনিধি’র চাচা বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়েলগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডার ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আব্দুল ওয়াদুদ হাওলাদার (৭৫) মঙ্গলবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ বহু গুনাগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১১টায় আলতি বুরুজবাড়িয়া গ্রামে পুলিশের একটি টিম তাকে রাষ্ট্রীয় সালাম প্রর্দশন করে। উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মো. রায়হান কবীরসহ এ সময় উপস্থিত ছিলেন। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আব্দুল ওয়াদুদ দৈবজ্ঞহাটী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ও আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। এ ছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। আব্দুল ওয়াদুদ হাওলাদার চ্যানেল আই বাগেরহাট জেলা প্রতিনিধি হাওলাদার মাহফিজুর রহমানের ছোট চাচা। এদিকে সাংবাদিকের চাচার মৃত্যুতে মোড়েলগঞ্জ প্রেসক্লাব ও সেলিমাবাদ প্রেসক্লাবের নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।