সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
চেলসির চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্নে ম্যানইউর ধাক্কা, রেলিগেশনে টটেনহাম | চ্যানেল খুলনা

চেলসির চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্নে ম্যানইউর ধাক্কা, রেলিগেশনে টটেনহাম

সব প্রতিযোগিতা মিলে সাত ম্যাচে ষষ্ঠ হার দেখল চেলসি। গতকাল (শনিবার) স্ট্যামফোর্ড ব্রিজে তারা ১-০ গোলে পরাজিত হলো ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে। তাতে চ্যাম্পিয়ন্স লিগের পরের মৌসুমে তাদের খেলার স্বপ্নে বড় ধাক্কা লাগল। পুরো ম্যাচে লক্ষ্যে শট নিতে দেখা গেছে একটি। সেটা গোলে পরিণত হয়েছে। ম্যাথুস কুনহার একমাত্র গোলে ১৯৯৮ সালের মার্চের পর প্রথমবার কোনো গোল ছাড়াই টানা চতুর্থ প্রিমিয়ার লিগ ম্যাচ হারল চেলসি। এই হারে লিয়াম রোজেনিওরের দল টেবিলের ষষ্ঠ স্থানে। আগামী চ্যাম্পিয়ন্স লিগে ইংল্যান্ডের শীর্ষ পাঁচটি দল খেলার যোগ্যতা অর্জন করবে। কিন্তু পঞ্চম স্থানে থাকাও বেশ কঠিন চ্যালেঞ্জ ব্লুদের জন্য। পাঁচে থাকা লিভারপুলের চেয়ে এক ম্যাচ বেশি খেলে চার পয়েন্ট পেছনে তারা। রোজেনিওর ম্যাচ শেষে বললেন, ‘এই হার আমাদের সামনে পাহাড়ে ওঠার মতো কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এই পাহাড়ের চূড়ায় ওঠা অসম্ভব নয়, কিন্তু অনেক কঠিন। ব্রাইটনের বিপক্ষে (মঙ্গলবার) আমাদের এমন মানসিকতা নিয়ে যেতে হবে যে, আমাদের জিততেই হবে এবং আমাদের মৌসুমের বাকিটা সেভাবেই শুরু করতে হবে।’ চেলসির সামনে পাহাড়সম বাধা থাকলেও মাইকেল ক্যারিক ও ইউনাইটেডের গল্প ভিন্ন। পাঁচ ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা প্রায় পাকা করল তারা। ৩৩ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে তিনে ম্যানচেস্টার ক্লাব।ক্যারিক বললেন, ‘আমাদের জন্য আজ রাতে এটি ছিল অনেক গুরুত্বপূর্ণ জয়। নিষেধাজ্ঞা ও ইনজুরির মধ্য দিয়ে আসা এবং শেষ দিকে লেনির (ইয়োরো) সরে দাঁড়ানো, তারপর মানিয়ে নেওয়া।’

একটি গোলে জিতলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট ম্যানইউ কোচ, ‘ছেলেদের ও কোচদের এজন্য কৃতিত্ব দিতে হয় এবং তারা যেভাবে নিজেদের গুছিয়ে নিয়েছে গত কয়েক দিন ধরে এবং নিশ্চিত করেছে যে সবাই ভালো অবস্থায় আছে। আজ রাতে গর্ব করার মতো অনেক বিষয় আছে।’এদিকে টটেনহাম হটস্পার ইনজুরি টাইমে গোল খেয়ে রেলিগেশন জোনে নেমে গেছে। ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা। স্টপেজ টাইমে ব্রাইটনের বদলি খেলোয়াড় জর্জিনিও রাটারের গোলে ঘরের মাঠে অভিষেকে রবার্তো ডি জার্বি পয়েন্ট হারালেন।শীর্ষ লিগে ১৫ ম্যাচের জয়খরা কাটানোর বেশ কাছে ছিল স্পাররা। জাভি সিমন্সের ৭৭তম মিনিটের গোলে জয়ের সুবাস পাচ্ছিল তারা। এর আগে সিমন ৩৯ মিনিটে পেদ্রো পেরোকে গোল বানিয়ে দেন। কিন্তু প্রথমার্ধের স্টপেজ টাইমে কাওরু মিতোমা লিড নিয়ে টটেনহামকে বিরতিতে যেতে দেননি। ১৯৭৭ সালের পর প্রথমবার রেলিগেশন এড়াতে টটেনহামের সামনে আছে পাঁচ ম্যাচ। বাকি ম্যাচগুলো জিতে অবনমন ঠেকাতে পারবে দল, এই বিশ্বাস জার্বির, ‘আমাদের সবাই জানি এটা কঠিন মুহূর্ত, কঠিন পরিস্থিতি। কিন্তু আমাদের হাতে আরও পাঁচ ম্যাচ আছে, ১৫ পয়েন্ট এবং এই দল টানা পাঁচ ম্যাচ জিততে পারে।’

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

তিন ম্যাচ আগেই ছিটকে গেল রিশাদদের দল

ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে নামার শঙ্কায় হামজার লিস্টার!

বাংলাদেশে খেলার অভিজ্ঞতার ফায়দা লুটেছেন ফক্সক্রফট

বিসিবিতে যুক্ত হয়ে তামিমকে নিয়ে যা বললেন মাশরুর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল হোসেন

এবার নাহিদ-শরিফুলদের সঙ্গী হচ্ছেন ইংলিশ তারকা ক্রিকেটার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।