সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
চুয়াডাঙ্গায় প্রবাসীর ছেলের মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

চুয়াডাঙ্গায় প্রবাসীর ছেলের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় অপহরণের এক সপ্তাহ পর সাকিব হাসান (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার যদুপুর গ্রামের একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গত ১৯ ডিসেম্বর তাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়েছিল বলে অভিযোগ পরিবারের।

সাকিব হাসান উপজেলার যদুপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

নিহতের বাবা আব্দুল কুদ্দুস সৌদি প্রবাসী।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সাকিব।

এরপর ২০ ডিসেম্বর দর্শনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার মা। জিডির সূত্র ধরে অপহৃত সাকিবকে উদ্ধারে মাঠে নামে পুলিশ।

পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে আটক ব্যক্তির স্বীকারোক্তিতে শনিবার দুপুরে যদুপুর গ্রামের একটি আমাবাগানের ভেতর থেকে সাকিবের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে রেখে গেছে অপহরণকারীরা।

নিহতের মা শেফালী বেগম জানান, গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় কৌশলে সাকিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অপহরণ চক্রের সদস্যরা। এর পরদিন তার কাছে মোবাইল ফোনের মাধ্যমে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তখন সাকিবের মা দর্শনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, সাকিবের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত জানাতে চাননি তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

চুয়াডাঙ্গা আরও সংবাদ

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গায় মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

কোল্ড স্টোরেজ থেকে যুবকের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় কালবৈশাখীতে ৪০০ হেক্টর ফসল ক্ষতিগ্রস্ত

চুয়াডাঙ্গায় ৯ হাজার ১০০ লিটার জ্বালানি তেলসহ আটক ৪

চুয়াডাঙ্গায় চাঁদাবাজির সময় ২ ভুয়া ডিবি পুলিশ আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।