সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
চুয়াডাঙ্গায় চালু হলো ই-ট্রাফিক সেবা  | চ্যানেল খুলনা

চুয়াডাঙ্গায় চালু হলো ই-ট্রাফিক সেবা 

চুয়াডাঙ্গা: ট্রাফিক পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও চালকদের ভোগান্তি কমাতে চুয়াডাঙ্গায় ই-ট্রাফিক প্রসিকিউশনের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলা শহরের শহীদ হাসান চত্বরে অনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) জাহিদুল ইসলাম।

এ সময় এসপি জাহিদুল ইসলাম বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী এখন থেকে বিভিন্ন যানবাহন তল্লাশি করবে ইলেকট্রনিকস ডিভাইস। জরিমানার অর্থ ইউক্যাশের মাধ্যমে পরিশোধ করতে হবে।

উদ্বোধনী সময়ে দুই মোটরসাইকেল চালকের গাড়ির ট্যাক্স টোকেন ও হেলমেট না থাকায় ১৩ হাজার টাকার জরিমানার হিসাব করে জরিমানার স্লিপ হাতে ধরিয়ে দেওয়া হয়।

আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, কনক কুমার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) ফকরুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদসহ ট্রাফিক পুলিশের কর্মকর্তারা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

চুয়াডাঙ্গা আরও সংবাদ

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গায় মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

কোল্ড স্টোরেজ থেকে যুবকের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় কালবৈশাখীতে ৪০০ হেক্টর ফসল ক্ষতিগ্রস্ত

চুয়াডাঙ্গায় ৯ হাজার ১০০ লিটার জ্বালানি তেলসহ আটক ৪

চুয়াডাঙ্গায় চাঁদাবাজির সময় ২ ভুয়া ডিবি পুলিশ আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।