সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও পাওয়ার টিলার সংঘর্ষে যুবক নিহত | চ্যানেল খুলনা

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও পাওয়ার টিলার সংঘর্ষে যুবক নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ইট বোঝাই পাওয়ার টিলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পাওয়ার টিলার চালক সাইফুল ইসলাম (৩৭) গুরুতর আহত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) বিকেলে দামুড়হুদার জয়রামপুর কাঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা উপজেলার জয়রামপুর স্টেশনপাড়ার মৃত শামীম হোসেনের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, দুপুরে মাসুদ রানা নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে দামুড়হুদার দিকে যাচ্ছিলেন।

পথে জয়রামপুর কাঠালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি পাওয়ার টিলারের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মাসুদ রানা এবং পাওয়ার টিলার চালক সাইফুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুদ রানাকে মৃত ঘোষণা করেন। আহত সাইফুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ্ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহতের ঘটনা শুনেছি, পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

দেশে প্রথম ২৯ কার্যদিবসে ধর্ষণ মামলার রায় ঘোষণা, যুবকের মৃত্যুদণ্ড

এবার সীমান্তে গুলি ছুড়ল বিজিবি

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

৪০ হাজার ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক

পাঁচ মাসের শিশুকে গলা টিপে হত্যা করলেন মাদকাসক্ত বাবা

লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।