সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্টের ভবন থেকে শামীম হোসেন (৩১) নামের এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি চেকপোস্টের ইমিগ্রেশন বিভাগে কর্মরত ছিলেন। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে সহকর্মীরা ওই নতুন ভবনের শয়নকক্ষের জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

নিহত শামীম কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের হাশেম আলীর ছেলে।

সহকর্মীরা জানান, শামীম হোসেন যোগ দেওয়ার পর থেকে গত ছয় মাস ধরে নতুন ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে থাকতেন। শুক্রবার সকাল সাড়ে ৮টায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় কয়েক সহকর্মী খোঁজ নিতে গেলে শামীম হোসেনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শামীম নামের একজন কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে বিস্তারিত পরে জানানো যাবে।

https://channelkhulna.tv/

চুয়াডাঙ্গা আরও সংবাদ

চুয়াডাঙ্গায় নিজ বাড়িতে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা

চুয়াডাঙ্গা সীমান্তে অনুপ্রবেশকালে আটক ১৪

তীব্র গরমে চুয়াডাঙ্গায় গলে যাচ্ছে সড়কের পিচ

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই, অতিষ্ঠ জনজীবন

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।