সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
চুকনগর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে অব্যাহতি : দায়িত্বে ইউএনও | চ্যানেল খুলনা

চুকনগর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে অব্যাহতি : দায়িত্বে ইউএনও

শহীদ মিনার আড়াল করে মার্কেট করার অপরাধে চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচলনা পর্ষদ (এডহক কমিটি) এর সভাপতি এস এম মুস্তাফিজুর রহমান দুলুকে অব্যাহতি দেওয়া হয়েছে। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ বেগমকে এডহক কমিটির নতুন সভাপতি করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. শাহীন আহম্মদ স্বাক্ষরিত গত ৪ অক্টোবরের ০৩/১০/২০২০খ্রি. তারিখের আট-৭০/২০ নং পত্রে এ আদেশ দেওয়া হয়।

গত ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এসএম মুস্তাফিজুর রহমান দুলুর তত্ত্ববধানে ভাষা শহিদের স্বরণে নির্মিত শহিদ মিনারটি সামনে মার্কেট নির্মাণের কাজ শুরু করে। এলাকাবাসির অভিযোগের প্রেক্ষিতে স্হানীয় ইউপি চেয়ারম্যান এড. প্রতাপ রায় ঘটনাস্হল পরিদর্শনকালে কর্তৃপক্ষকে কাজ বন্ধ করার অনুরোধ করেন। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে আসার পর যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আমির হোসেন মোল্লা গত শনিবার দুপুর দেড়টায় বিদ্যালয় পরিদর্শনে এসে শহিদ মিনারকে আড়াল করে মার্কেট নির্মাণ করার সত্যতা পান।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘এডহক কমিটির নির্বাচন পরিচালনা করা ছাড়া অন্য কাজ করার কোন আইনগত বৈধতা নেই। তার নির্দেশে নতুন এডহক কমিটিতে উপজেলা নির্বাহী অফিসারকে নতুন কমিটির সভাপতি নির্বাচিত করেন।’ এদিকে আজ বিদ্যালয়ের সকল শিক্ষক নতুন সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন

খুলনায় সোমবার থেকে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনায় একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৭ শিশু

খুলনায় বন্ধুদের বিরোধে প্রাণ গেল সাব্বিরের, আহত ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।