সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চীনফেরত শিক্ষার্থীকে কুর্মিটোলায় পাঠানো হয়েছে | চ্যানেল খুলনা

চীনফেরত শিক্ষার্থীকে কুর্মিটোলায় পাঠানো হয়েছে

চ্যানেল খুলনা ডেস্কঃকরোনা ভাইরাস সন্দেহে চীনফেরত শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। চীনের ইয়াংজু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন ওই শিক্ষার্থী। সোমবার (১০ ফেব্রুয়ারি) রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান নারায়ণ চন্দ্র এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান দেবেন্দ্র নাথ সরকার সাংবাদিকদের বলেন, চীনফেরত এই শিক্ষার্থীর কফ, লালা ও রক্ত সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

তিনি বলেন, এখন পর্যন্ত দেশে করোনা ভাইরাস আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি। আমাদের আইসোলেটেড কেয়ার সেন্টার খোলা হয়েছে। আমরাও চিকিৎসা প্রদানে প্রস্তুত আছি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

স্বাস্থ আরও সংবাদ

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

হাম ও উপসর্গে শিশু মৃত্যুর সংখ্য‍া দাঁড়ালো ৭১৯

৬ নবজাতকের মৃত্যুতে অবহেলার প্রমাণ পাওয়া গেছে : স্বাস্থ্যমন্ত্রী

খুলনায় গত ২৪ ঘণ্টা হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।