সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
চিরনিদ্রায় শায়িত হলেন স্যার ফজলে হাসান আবেদ | চ্যানেল খুলনা

চিরনিদ্রায় শায়িত হলেন স্যার ফজলে হাসান আবেদ

চ্যানেল খুলনা ডেস্কঃব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ার ইমেরিটাস স্যার ফজলে হাসান আবেদের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) দুপুর ২টার পর বনানী কবরস্থানে স্ত্রী আয়েশা হাসান আবেদের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

রবিবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১টায় ঢাকার আর্মি স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে রবিবার সকাল ১০টা ২০ মিনিটে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য ফজলে হাসান আবেদের মরদেহ আর্মি স্টেডিয়ামে আনা হয়।

শুরুতেই রাষ্ট্রপতির পক্ষে মেজর আসিক রহমান, প্রধানমন্ত্রীর পক্ষে সামরিক সচিব কর্নেল মো. সাইফুল্লাহ, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা ও আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও সর্বস্তরের মানুষ স্যার ফজলে হাসান আবেদের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ঢল নামে আর্মি স্টেডিয়ামে।

উল্লেখ্য, স্যার ফজলে হাসান আবেদ শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে ও তিন নাতি-নাতনি রেখে গেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।