সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিত্রনায়িকা পূর্ণিমার জন্মদিন আজ | চ্যানেল খুলনা

চিত্রনায়িকা পূর্ণিমার জন্মদিন আজ

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার জন্মদিন আজ। শনিবার (১১ জুলাই) জীবনের আরও একটি বসন্তে পা রাখলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী।

পূর্ণিমার পারিবারিক নাম দিলারা হানিফ রীতা। চলচ্চিত্রে তিনি ‘পূর্ণিমা’ নামেই দর্শকের কাছে পরিচিত ও জনপ্রিয়। জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে রুপালি পর্দায় যাত্রা শুরু করেন তিনি।

এরপর ‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’, ‘মেঘের পরে মেঘ’, ‘শাস্তি’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’সহ বহু দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন পূর্ণিমা।

কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

দীর্ঘ অভিনয়জীবনে মিষ্টি হাসি আর সাবলীল অভিনয়ে দর্শকের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন পূর্ণিমা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন জনপ্রিয় এই চিত্রনায়িকা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

বিশ্বকাপের ফাইনালেও শাকিরা, সঙ্গে ম্যাডোনা, বিবার ও বিটিএস

ব্রাজিল-নরওয়ের খেলা দেখে যা বললেন মেহজাবীন ও সাফা কবির

৩ সন্তানকে সঙ্গে নিয়ে তৃতীয় বিয়ে করলেন আমির খান

চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

সাবেক ও বর্তমান সম্পর্কের গল্প নিয়ে আসছেন জয়া আহসান

ব্রাজিলের সমর্থক, কিন্তু আর্জেন্টিনার প্রতি ঘৃণা নেই: তটিনী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।