সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারী ব্লাড ব্যাংকের সদস্য সুব্রত মালঙ্গীর শোক সভা | চ্যানেল খুলনা

চিতলমারী ব্লাড ব্যাংকের সদস্য সুব্রত মালঙ্গীর শোক সভা

স্বেচ্ছাসেবী সংগঠন চিতলমারী ব্লাড ব্যাংকের অন্যতম সদস্য সুব্রত মালঙ্গীর অকাল মৃত্যুতে তাঁর আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার লক্ষে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। চিতলমারী ব্লাড ব্যাংকের উদ্যোগে শনিবার সকাল ১১ টায় পশ্চিম কুড়ালতলা গ্রাম সমিতি কার্যালয়ে এ শোক সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্লাড ব্যাংকের সভাপতি তানভীর আহমেদ রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা শফিকুল ইসলাম, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ ম-ল, সাধারণ সম্পাদক তাওহদিুর রহমান বাবু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্লাড ব্যাংকের যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর কাজী, সাংগঠনিক সম্পাদক শৈলেন হীরা, কোষাধ্যক্ষ নিরঞ্জন দাস, সদস্য মানুন বিন হাসান, বাপ্পি শেখ, তানভীর হাসান, পার্থ বিশ্বাস, রাজু ম-ল প্রমুখ।
সভায় প্রয়াত সুব্রত মালঙ্গীর অসুস্থ পিতাকে হুইল চেয়ার প্রদান, স্ত্রীকে সেলাই মেশিন প্রদান, শিশু সন্তানের পড়া লেখায় সহযোগিতা, প্রতি বছর সুব্রত মালঙ্গীর মৃত্যু তারিখ ১৯ সেপ্টেম্বরকের চিতলমারী ব্লাড ব্যাংকের শোক দিবস হিসেবে পালন ও তার নামে ফ্রি-ব্লাড ক্যাম্পেইন করার সিদ্ধান্ত গ্রহণসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।