সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারী বিটিসিএল চত্বর থেকে যুবকের মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

চিতলমারী বিটিসিএল চত্বর থেকে যুবকের মরদেহ উদ্ধার

চিতলমারী প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানী লিমিটেডের (বিটিসিএল) অফিস চত্বরের বাবলা গাছ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে গাছে ঝুলন্ত অবস্থায় মোঃ সুমন শেখ (৩২) নামে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশ ও বাগেরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা। সুমন শেখ খুলনার সোনাডাঙ্গা থানার বাদলবাড়ি রোডের গোলাম রসুলের ছেলে। সে চিতলমারী রাস্তার উন্নয়ন কাজে নিয়োজিত রোলারের হেলপার ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

চিতলমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর শরিফুল হক জানান, সকাল ৭ টার দিকে বিটিসিএল অফিস চত্বরের বাবলা গাছে এক যুবকের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় । খবর পেয়ে পুলিশ বাগেরহাট ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট প্রেরণ করেছে। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলে ধারণা করা যাচ্ছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।