সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীর হিজলা ইউনিয়ন জন্মমৃত্যু নিবন্ধন সেবায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন | চ্যানেল খুলনা

চিতলমারীর হিজলা ইউনিয়ন জন্মমৃত্যু নিবন্ধন সেবায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন

বাগেরহাট জেলায় জন্মমৃত্যু নিবন্ধন সেবায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে চিতলমারী উপজেলার ৩ নং হিজলা ইউনিয়ন পরিষদ। বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ইউনিয়ন সচিবদের ত্রৈমাসিক সভায় জন্মমৃত্যু নিবন্ধন সেবায় জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে হিজলা ইউনিয়ন পরিষদের নাম ঘোষণা করা হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান হিজলা ইউনিয়ন সচিব পরিতোষ চক্রবর্তীর হাতে এ সংক্রান্ত ক্রেস্ট তুলে দেন। এ সময় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসারসহ সকল ইউনিয়ন পরিষদ সচিব উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে হিজলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আবু শাহীন জানান, জন্মমৃত্যু নিবন্ধনসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবায় পরিষদের সংশ্লিষ্ট সকল সদস্য, ইউপি সচিব ও গ্রাম পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আগামীতে এ কাজের ধারা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেণ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।