সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে ৫'শ টমেটো গাছ তুলে ফেলেছে দুর্বৃত্তরা | চ্যানেল খুলনা

চিতলমারীতে ৫’শ টমেটো গাছ তুলে ফেলেছে দুর্বৃত্তরা

বাগেরহাটের চিতলমারীতে রাতের আধারে এক চাষির প্রায় ৫শ ফলন্ত টমেটো ও বেগুন গাছ তুলে ফেলেছে দুর্বৃত্তরা। অমানবিক এই ঘটনায় ওই টমেটো চাষির প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ চাষি অরবিন্দু মন্ডল বাদি হয়ে ডুমুরিয়া পুলিশ ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রবিবার সকাল ১১ টায় সরেজমিনে ক্ষতিগ্রস্থ টমেটো ক্ষেতে গিয়ে দেখা গেছে, চিতলমারী সদর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের টমেটো চাষি অরবিন্দু ম-লের ডোবাখালী গেট সংলগ্ন মৎস্য ঘেরের পাড়ে প্রায় ১২শ টমেটো ও বেগুন কাজ রোপন করেণ। শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা শত্রুতা করে ওই মৎস্য ঘেরের পাড় থেকে প্রায় ৫শ ফলন্ত টমেটো ও বেগুন গাছ তুলে ফেলে। এ ঘটনায় চাষির প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ডুমুরিয়া পুলিশ ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ক্ষতিগ্রস্থ টমেটো চাষি অরবিন্দু ম-ল বলেন, ব্যক্তিগত ভাবে আমার কারো সাথে কোন মনো-মালিন্য বা শত্রুতা নেই। তবে কিছু দিন পূর্বে পার্শবর্তী কয়েকজন যুবকরে সাথে ঘেরে পাড় থেকে যাওয়া-আসা নিয়ে তার কথা-কাটাকাটি হয়।

চিতলমারী সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শেখ নিজাম উদ্দীন বলেন, ফলন্ত টমেটো ও বেগুণ গাছ তুলে ফেলার বিষয়টি সত্যিই দুঃখ জনক। ক্ষতিগ্রস্থ চাষি অরবিন্দু ম-লের মত আর যেন কোন চাষির ক্ষতি না হয় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ ব্যাপারে ডুমুরিয়া পুলিশ ফারির আইসি এস আই মোঃ আব্দুল গনি বলেন, গাছের চারা তুলে ফেলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।