সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে হিজলা ইউনিয়নে জাতীয় শোক দিবস পালিত | চ্যানেল খুলনা

চিতলমারীতে হিজলা ইউনিয়নে জাতীয় শোক দিবস পালিত

বাগেরহাটের চিতলমারীর হিজলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শনিবার দুপুর ২ টায় হিজলা কেন্দ্রীয় ঈদগাহ মাদ্রাসা প্রাঙ্গণে শোক দিবস উপলক্ষে পবিত্র কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আবজাল হোসেন, সাধারণ সম্পাদক লিটন কাজী, ইউপি চেয়ারম্যান কাজী আজমীর আলী, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ শেখ নজরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক শেখ মাহাতাবুজ্জামান, হিজলা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান ও যুবলীগ নেতা কাজী আবু শাহীন, উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক রবিন হীরাসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।