সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে হাজার হাজার ভক্তকে কাঁদিয়ে পরলোকে ধর্মগুরু সুরথেন্দু ঠাকুর | চ্যানেল খুলনা

চিতলমারীতে হাজার হাজার ভক্তকে কাঁদিয়ে পরলোকে ধর্মগুরু সুরথেন্দু ঠাকুর

হাজার হাজার ভক্ত-শিষ্যকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন বাগেরহাটের চিতলমারীর বোয়ালিয়ার ঐতিহ্যবাহী শ্রী শ্রী কাশিকৃষ্ণ সেবাশ্রমের অধ্যক্ষ ও শেরে বাংলা ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যাপক ধর্মগুরু শ্রী সুরথেন্দু ঠাকুর (৭০)। বুধবার সকাল ৯.৩০ টায় তিনি শেষ নিঃশ্বাষ ত্যাগ করেণ। মৃত্যুকালে তিনি স্ত্রী স্মৃতি বিশ্বাস, মেয়ে ডাঃ সুস্মিতা বিশ্বাস ও ছেলে সুদীপ্ত বিশ্বাসসহ হাজার হাজার ভক্ত-শিষ্য রেখে গেছেন। তার মৃত্যুতে আশ্রমের ভক্ত ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এদিন বিকালে আশ্রম প্রাঙ্গণে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

এদিকে শ্রী সুরথেন্দু বিশ্বাসের মৃত্যুতে তাঁর আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, সহ-সভাপতি শেখ বাদশা মিয়া, হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আবু শাহীন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অবনী মোহন বসু, প্রচার সম্পাদক শোয়েল মোল্লা, কোষাধ্যক্ষ মকবুল হোসেন মুন্সী, হিজলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আবজাল হোসেন, সাধারণ সম্পাদক কাজী লিটন প্রমুখ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।