সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে স্বপ্নের ঠিকানা খুঁজে পেল ২৮ টি গৃহহীন ও ভূমিহীন পরিবার | চ্যানেল খুলনা

চিতলমারীতে স্বপ্নের ঠিকানা খুঁজে পেল ২৮ টি গৃহহীন ও ভূমিহীন পরিবার

সারা দেশের ৩২ হাজার ৯০৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঈদ-উল-ফিতরের আগেই জমিসহ ঘরের মালিকা প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করেণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে এত দিন যাদের নিজস্ব জায়গা ছিলনা, ছিলনা মাথা গোঁজার মত একটু আশ্রয় তারাও আজ পাকা ঘরের মালিক। এরই ধারাবাহিকায় বাগেরহাটের চিতলমারীর ২৮ টি পরিবারও ঈদ উপহার হিসেবে পেলেন পেলেন স্বপ্নের ঠিকানা।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত জমিসহ ঘরের মালিকানা হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান। এ সময় বক্তব্য রাখেন উপজেল পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসিল্যা- জান্নাতুল আফরোজ স্বর্ণ, ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাব, স্বপ্না কামালসহ ৭ ইউয়িনের চেয়ারম্যান ও উপজেলা সকল অফিসের দপ্তর প্রধানগণ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।