সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে শেরে বাংলা ডিগ্রি কলেজের দুই শতাধিক নবীন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ | চ্যানেল খুলনা

চিতলমারীতে শেরে বাংলা ডিগ্রি কলেজের দুই শতাধিক নবীন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ

বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেরে বাংলা ডিগ্রি কলেজের ২০২৫-২৬ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টম্বর) সকাল ১০ টায় একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাশে নবীন শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি সভা শেষে নবীন শিক্ষার্থীদের রজনীগন্ধ্যার স্টিক দিয়ে বরণ করে নেওয়া হয়।

এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজীর সভাপতিত্বে প্রধান অতথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী। বিশেষ অতিথি ছিলেন কলেজের সাবেক কৃতি শিক্ষার্থী ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ফজলুল হক শেখ। এ সময় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মঈনুদ্দিন শেখ, চন্দ্র শেখর মিস্ত্রী, আক্কাজ আলী, হুমায়ুন কবির প্রিন্স, মোঃ খায়রুল ইসলাম, প্রভাষক বিজয়া রায় চৌধুরি প্রমুখ।

অনুষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেনির জেনারেল ও বিএমটি শাখার দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে প্রাইভেটকারের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

ফকিরহাটে ২০ টন সুপরি উদ্ধার, ৩ জনের বিরুদ্ধে মামলা

এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ

বাগেরহাটের আড়পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হাতে মারপিটের শিকার নারী

১১ দিনেও সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।