সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে শেখ হেলাল উদ্দীনের মায়ের সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া | চ্যানেল খুলনা

চিতলমারীতে শেখ হেলাল উদ্দীনের মায়ের সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া

চিতলমারী প্রতিনিধি :: বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের মা বেগম রিজিয়া নাসের ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাছানাত আব্দুল্লাহ এর আশু সুস্থতা কামনা করে পবিত্র কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় শৈলদাহ বাকপুর কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার উদ্যোগে এ কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় দোয়া অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও মাদ্রাসার মোঃ কামরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মোহন আলী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম স্বপ্না, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী, কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ বাদশা মিয়া, ইউপি চেয়ারম্যান শিকদার মতিয়ার রহমান, কাজী আজমীর আলী, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী হেলেনা পারভীন, উপজেলা আপওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ শেখ নজরুল ইসলাম, আলিয়া মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিসুর রহমান, যুবলীগ নেতা মোঃ আলম শেখসহ মাদ্রাসার অধ্যাপকম-লী ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।