সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে শেখ হেলাল উদ্দীন ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

চিতলমারীতে শেখ হেলাল উদ্দীন ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

বাগেরহাটের চিতলমারীতে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী উপলক্ষে শেখ হেলাল উদ্দীন ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে শেখ হেলাল উদ্দীন ফাউ-েশনের উদ্যোগে আয়োজিত টুর্ণামেন্টের উদ্বোধন করেণ বাগেরহাট পুলিশ সুপার কে. এম আরিফুল হক পিপিএম। এ সময় ফাউন্ডেশনের আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলী, এমপি শেখ হেলাল উদ্দীনের ব্যক্তিগত সহকারী মোঃ ফিরোজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, ওসি এ এইচ এম কামরুজ্জামান, ওসি (তদন্ত) মোঃ ইকরাম হোসেন ,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম স্বপ্না প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের য্গ্মু-সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী, অবনী মোহন বসু, প্রচার সম্পাদক শোয়েল মোল্লা চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষিতিশ চন্দ্র রায়, সহকারী প্রধান শিক্ষক রঞ্জন কুমার বাড়ৈসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ। খেলায় ফুটবল টুর্ণামেন্টে সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগ, হ্যা-বলে চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয় ও মানব নৌকা বাইচে চরবানিয়ারী মুসলীম পাড়া বিজয়ী হয়। খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেণ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।