সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে শেখ রাজিয়া নাসেরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠান | চ্যানেল খুলনা

চিতলমারীতে শেখ রাজিয়া নাসেরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠান

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের মাতা শেখ রাজিয়া নাসেরে তৃতীয় বার্ষিকী ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে পঞ্চম বারের মত সরকার গঠন করায় ও বাগেরহাট-১ আসনে শেখ হেলাল উদ্দীন এমপি নির্বাচিত হওয়ায় চিতলমারী মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ২ টায় বারাশিয়া রওজাতুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানায় এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় দেশের ধারাবাহিক উন্নয়ন ও অগ্রগতি বজায় রাখার জন্য শেখ পরিবারের সকল সদস্যদের সার্বিক সফলতা ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীনের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন মাদ্রাসা মুহতামিম মাওলানা ওবায়দুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ, সদর ইউনিয়ন যুবলীগে সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য শেখ শহিদুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।