সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে শেখ রাজিয়া নাসেরের মৃত্যুবার্ষিকীতে কোরআন খতম ও দোয়া | চ্যানেল খুলনা

চিতলমারীতে শেখ রাজিয়া নাসেরের মৃত্যুবার্ষিকীতে কোরআন খতম ও দোয়া

মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার চাচি ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের মাতা শেখ রাজিয়া নাসেরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পবিত্র কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩ টায় বড়গুণী মাদ্রাসায় দোয়া ও দিন ব্যাপী ৫ শতাধিক শিক্ষার্থী ৫০ খতম কোরআন তেলাওয়াত করেন। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান, থানা অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শোয়েল মোল্লা, উপজেলা যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক শেখ মাহাতাবুজ্জামান, ইউপি চেয়ারম্যান মাসুদ সর্দার, অলিউজ্জামান জামান জুয়েল, কাজী আবু শাহীন, উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ প্রমুখ। এ সময় দোয়া পরিচালনা করেন বড়গুনী মাদ্রাসার সুপার মাওলানা মুফতি সাকাওয়াত উল্লাহ।
এ ছাড়াও বিকাল ৫ টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া পবিত্র কোরআন খতম অনুষ্ঠিত হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।