সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা | চ্যানেল খুলনা

চিতলমারীতে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

বাগেরহাটের চিতলমারীতে শেরে বাংলা ডিগ্রি কলেজের নব গঠিত গভর্নিং বডির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩ টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত পরিচিতি ও মতবিনিময় সভায় কলেজ অধ্যক্ষ স্বপন কুমার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় খুলনা’র আঞ্চলিক প্রধান এ এস এম আব্দুল হক, সম্মানিত অতিথি ছিলেন গভর্নিং বডির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়। এ সময় বক্তব্য রাখেন ওসি এ এইচ এম কামরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ মানুন হাসান, উপজেলা যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ প্রমুখ। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান শেখ বাদশা মিয়া, কাজী আবু শাহীন, অলিউজ্জামান জুয়েল, কলেজ পরিচালনা পরিষদের সদস্য শেখ কেরামত আলী, শেখ শামীম আনোয়ারসহ মাধ্যমিক স্তরের বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।