সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

চিতলমারীতে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাটের চিতলমারীর চরবানিয়ারী ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মিলন কান্তি বাড়ৈ সভাপতি ও রেজাউল করিম মোল্লা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার বিকাল ৪ টায় খাসেরহাট বাজারের সাথী ক্লাব চত্বরে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে সম্মানিত অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়। এর আগে বিকাল ৩ টায় আনুষ্ঠানিক ভাবে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ শেখ নজরুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন যুগ্ম-আহ্বায়ক শেখ মাহাতাব। বিশেষ অতিথি ছিলেন চরবানিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রফুল্ল কুমার ম-ল, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কাজী আবু শাহীন, মাসুদ সর্দার, ইব্রাহীম মুন্সী, জামাল মুন্সী প্রমুখ। এ ছাড়াও সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগি ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

সুন্দরবনের ‘কুখ্যাত বনদস্যু’ ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।