সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে মনোরমা রায়ের সমাধীতে জেলা আ’লীগের শ্রদ্ধা নিবেদন | চ্যানেল খুলনা

চিতলমারীতে মনোরমা রায়ের সমাধীতে জেলা আ’লীগের শ্রদ্ধা নিবেদন

বাগেরহাটের চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়ের মাতা ও চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়ালের বড় বোন স্বর্গীয়া মনোরমা রায়ের সমাধীতে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১ টায় খাসেরহাট বাজার সংলগ্ন মনোরমা রায়ের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূইয়া হেমায়েত উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অবনী মোহন বসু, কোষাধ্যক্ষ মোঃ মকবুল হোসেন মুন্সী, চরবানিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রফুল্ল কুমার ম-ল, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধ রনজিৎ কুমার বাড়ৈ, চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রঞ্জন কুমার বাড়ৈ প্রমুখ। প্রসঙ্গত, গত ২৪ জানুয়ারী সোমবার রাত পৌনে ১০ টায় মনোরমা রায় বার্ধক্যজনিত কারনে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন দুপুরে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে বাড়ির আঙিনায় থাকে সমাহীত করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।