সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে বিভিন্ন দুর্গা মন্দিরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দল নেতার আর্থিক অনুদান প্রদান | চ্যানেল খুলনা

চিতলমারীতে বিভিন্ন দুর্গা মন্দিরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দল নেতার আর্থিক অনুদান প্রদান

সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বাগেরহাটের চিতলমারীর সদর ইউনিয়নের বিভিন্ন মন্দিরে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। একই সাথে মন্দির কমিটির সদস্য, পূজারী ও স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ টায় চিতলমারী সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি খান মনিরুজ্জামন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বাযক, বিশিষ্ট ব্যবসায়ী নেয়ামত আলী খানের উদ্যোদে এ অনুদানের অর্থ প্রদান করা হয়।

অনুদান ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ সময় সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজু খান, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব এলাহী মোল্লা, সাবেক শ্রমিক দলের সভাপতি টিপু শিকদার, সাবেক সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার আউলিয়া শেখ, ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক আজমল হোসেন আজিম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক শামীম শেখ, উপজেলা বিএনপির নেতা রেজাউল শেখ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুবেল শেখ, সদস্য সচিব সোহেল শেখসহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

ফকিরহাটে চিংড়ির রেনু পোনার সংকট চরমে শিল্প রক্ষায় প্রান্তিক চাষীদের সংবাদ সম্মেলন

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।