সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে প্রধানমন্ত্রীর নামে নিজ গোয়ালের ২০ মণ ওজনের ‘মানিক রাজ’কে কোরবানি | চ্যানেল খুলনা

চিতলমারীতে প্রধানমন্ত্রীর নামে নিজ গোয়ালের ২০ মণ ওজনের ‘মানিক রাজ’কে কোরবানি

বাগেরহাটের চিতলমারীতে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীসহ শেখ পরিবারের সদস্যদের নামে নিজ গোয়ালে তিন বছর ধরে পালন করা প্রায় ২০ মণ ওজনের ‘মানিক রাজ’ নামের একটি গরু কোরবানি দেবেন চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ নিজাম উদ্দীন। বিগত বছরের ন্যায় এ বছরও পরম আদর-যতেœ নিজ গোয়ালে পালন করা গরুটিকে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দীন ও বাগেরহাট-২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়সহ শেখ পরিবারের সদস্যদের নামে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত করেছেন। পবিত্র ঈদুল আযহা ঘনিয়ে আসায় প্রদিনই সদর ইউনিয়নের বারাশিয়া গ্রামের চেয়ারম্যানের বাড়িতে অনেকেই দেখতে আসছেন ২০ মণ ওজনের ‘মানিক রাজ ’ নামের এই গরুটিকে।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিগত কয়েক বছর ধরেই তিনি নিজ গোয়ালে পরম আদর যতেœ পালন করা একটি করে বৃহৎ আকৃতির গরু মাননীয় প্রধানমন্ত্রী ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনসহ শেখ পরিবারের সদস্যদের নামে কোরবানি দিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় এ বছরও তিনি নিজ গোয়ালে তিন বছর ধরে পালন করা প্রায় ২০ মণ ওজনের ‘মানিক রাজ’ নামের গরুটিকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত করেছেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ

বাগেরহাটের আড়পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হাতে মারপিটের শিকার নারী

১১ দিনেও সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।