সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শেখ বাদশা মিয়ার নির্বাচনী সভা | চ্যানেল খুলনা

চিতলমারীতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শেখ বাদশা মিয়ার নির্বাচনী সভা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাগেরহাটের চিতলমারীর ২ নং কলাতলা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শেখ বাদশা মিয়ার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮ টায় ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শৈলদাহ বাকপুর কারামতিয়া ফাজিল মাদ্রাসা চত্বরে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় কলাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থীর নির্বাচনী সমন্বয়ক ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাইজুল ইসলাম তারা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ভূইয়া হেমায়েত উদ্দীন। সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ লিয়াক হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক হাওলাদার মাহাফুজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় ও নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ শেখ বাদশা মিয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোঃ মকবুল হোসেন মুন্সী, সদস্য মোঃ ইদ্রিস মোল্লা, মোঃ মোজাফ্ফর আলী, কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মেশকাত আহমেদ, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ শেখ নজরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক শেখ মাহাতাবুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা সৈয়দ জান্নাত আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সী, সাধারণ সম্পাদক রবিন হীরা প্রমুখ।
এ সময় সময় ইউনিয়নবাসী ২০ সেপ্টেম্বরের নির্বাচনে দল-মত নির্বিশেষে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী শেখ বাদশা মিয়াকে বিপুল ভোটে নির্বাচিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেণ।
নির্বাচনী সভাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুবলীগ নেতা মোঃ আলম শেখ ও সঞ্চালনায় ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা মোঃ তানভীর আহমেদ মাটি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।