সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাসুদ সর্দারের নির্বাচনী সভা | চ্যানেল খুলনা

চিতলমারীতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাসুদ সর্দারের নির্বাচনী সভা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাগেরহাটের চিতলমারী ১নং বড়বাড়িয়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনিত চেয়ারম্যাম প্রার্থী মাসুদ সর্দারের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার বিকাল ৬ টায় ইউনিয়নবাসীর উদ্যোগে বড়গুনি কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
সভায় বীর মুক্তিযোদ্ধা গাউসুল হক শেখের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম উকিল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌকার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাসুদ সর্দার , মাওলানা সাখাওয়াত হোসেন, আওয়মী লীগ নেতা বিনয় কুমার শিকারী, নজরুল ইসলাম শিকদার, ডাঃ বাবুল হোসেন শেখ, শাহাজান আলী ফকিরসহ আরো অনেকে।

এ সময় ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাসুদ সর্দারকে পুনরায় বিপুল ভোটে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।