সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে নৌকা প্রতীককে বিজয়ী করতে আওয়ামী লীগের সভা | চ্যানেল খুলনা

চিতলমারীতে নৌকা প্রতীককে বিজয়ী করতে আওয়ামী লীগের সভা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাগেরহাটের চিতলমারী সদর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনিত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শেখ নিজাম উদ্দীনকে বিজয়ী করতে দলীয় নেতা-কর্মীদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার দুপুর ১২ টায় উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ভূইয়া হেমায়েত উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগে সহ-সভাপতি ও চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়। এ সময় অন্যান্যের বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম স্বপ্না, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও নৌকা প্রতীকের মনোনিত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শেখ নিজাম উদ্দীন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ বেল্লাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী, উপজেলা শ্রমীকলীগ সভাপতি শেখ আতিয়ার রহমান, মহিলা লীগ সভানেত্রী হেলেনা পারভীন, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ রিয়াজলুল ইসলাম রিয়াদ মুন্সীসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা হুশিয়ারী প্রদান করে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের বিরুদ্ধে যারা নির্বাচন করছে তাদের ইতোমধ্যে দল থেকে বহিস্কার করা হয়েছে। বিদ্রোহী প্রার্থীদের হয়ে আওয়ামী লীগ ও ভ্রাতৃপ্রতিম সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা যদি প্রচারণা চালায় বা সহযোগিতা করেণ তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় উপস্থিত নেতা-কর্মীরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চিতলমারী সদর ইউনিয়নে নৌকা প্রতীকের মনোনিত প্রার্থী আলহাজ্ব শেখ নিজাম উদ্দীনকে বিপুল ভোটে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

সুন্দরবনের ‘কুখ্যাত বনদস্যু’ ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।