সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে নবীন প্রবীণ ফুটবল টুর্নামেন্ট | চ্যানেল খুলনা

চিতলমারীতে নবীন প্রবীণ ফুটবল টুর্নামেন্ট

বাগেরহাটের চিতলমারীতে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নবীন ও প্রবীণ খেলোয়ারদের অংশ গ্রহনে বার্ষিক  নবীন- প্রবীন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমী এ আয়োজনের মধ্যে দিয়ে ষাটোর্ধ্ব বয়সের প্রবীণদের সাথে ২০-২৫ বছরে বয়সের তরুণদের এক মেলবন্ধন সৃষ্টি হয়।    বৃহস্পতিবার বিকাল ৫ টায় কোডেক সমৃদ্ধি কর্মসূচির আওতায় ও পিকেএসএফ এর অর্থায়নে কালিদাস বড়াল স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। মনোমুগ্ধকর এ খেলাটি দেখার জন্য দর্শকদেরও আগ্রহের কোন কমতি ছিলনা। ব্যতিক্রমী এ খেলায় প্রবীণ দলের নের্তৃত্ব দেন ৭০ বছর বয়সের রাজ্জাক মল্লিক ও নবীন দলের নেতৃত্ব দেন ২৫ বছর বয়সের সুমন ঢালী। টান টান উত্তেজনাপূর্ণ খেলার শেষ হওয়ার ৩ মিনিট পূর্বে ১ শূণ্য গোলে নবীন খেলোয়াররা প্রবীণদের  পরাজিত করেন। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।