সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে নবাগত শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন | চ্যানেল খুলনা

চিতলমারীতে নবাগত শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

বাগেরহাটের চিতলমারীর নবাগত উপজেলা শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাসকে বাংলাদেশ সরকারী প্রাথমিক শিক্ষক সমিতি চিতলমারী উপজেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারী) বিকাল ৩ টায় সংগঠনের সভাপতি মুকুল কিশোর মজুমদার ও সাধারণ সম্পাদক ইব্রাহীম ফকিরের নেতৃত্বে নবাগত শিক্ষা কর্মকর্তাকে এ ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার দেবনাথ, মানস কুমার তালুকদার, প্রভাত হালদার, মো. মনিরুজ্জামান ও শংকর কুমার বিশ্বাস প্রমুখ। এ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, মো. জিন্দার আলী মোল্লা, সহ-সাধারণ সম্পাদক মনোজ রায়সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর সদ্য বিদায়ী শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন অবসর জনিত বিদায় নেওয়ায় পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাসকে চিতলমারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে জেলের সরকারি প্রকল্পের গরু মিললো অন্যের গোয়ালে

খুলনা টোল প্লাজা থেকে জাহিদুল গ্যাংয়ের সদস্য আটক

ফকিরহাটে দেড় কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

ফকিরহাটে ব্যাবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইকালে আটক-২

ফকিরহাটে ১৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

সুন্দরবনে দুটি অভিযানে অস্ত্রসহ ডাকাত আটক, দুই জেলে উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।