সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে দেড় শতাধিক দুর্গা মন্দিরে প্রিয়াংকা মল্লিক পিংকি ফাউণ্ডেশনের আর্থিক অনুদান প্রদান | চ্যানেল খুলনা

চিতলমারীতে দেড় শতাধিক দুর্গা মন্দিরে প্রিয়াংকা মল্লিক পিংকি ফাউণ্ডেশনের আর্থিক অনুদান প্রদান

বাগেরহাটের চিতলমারীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয়াংকা মল্লিক পিংকি ফাউণ্ডেশনের উদ্যোগে চিতলমারী উপজেলার ১৪২ টি ও মোল্লাহাট উপজেলার ১০ টি মন্দিরসহ মোট ১৫২ টি মন্দিরে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা ফ্রান্স প্রবাসী দেব নারায়ন মল্লিক রাজের পৃষ্ঠপোষকতায় অন্যান্য বছরের ন্যায় এ বছরও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন মন্দিরে এ অনুদানের অর্থ তুলে দেন ফাউণ্ডেশনের সদস্যরা। সোমবার (২৯ সেপ্টেম্বর) মহা সপ্তমীর দিন সকাল ১০ টায় বড়বাগ সার্বজনীন দুর্গা মন্দির চত্বরে আনুষ্ঠানিক ভাবে এ অনুদান প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন সমাজ সেবা অধিদপ্তের বাগেরহাট উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম ।

উদ্বোধন অনুষ্ঠানে ফাউণ্ডেশনের সভাপতি অধ্যাপক অজিত কুমার মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সমাজ সেবা অফিসার সোহেল পারভেজ ও চিতলমারী উপজেলা সমাজ সেবা অফিসার রঞ্জন হালদার।

এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক তুষার কান্তি বৈরাগী, সহ-সভাপতি অতিন্দ্র নাথ বিশ্বাস, ঠাকুর দাস মজুমদার, দপ্তর সম্পাদক ধনীন্দ্রনাথ সমাদ্দার, কোষাধ্যক্ষ সুরেশ চন্দ্র মজুমদারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আনুষ্ঠানিক উদ্বোধনের পর ফাউণ্ডেশনের সদস্যরা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে চিতলমারীর সকল পুজা মন্দির মোল্লাহাটের কয়েকটি মন্দিরে গিয়ে পূজা কমিটির হাতে এ অনুদানের অর্থ তুলে দেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে প্রাইভেটকারের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

ফকিরহাটে ২০ টন সুপরি উদ্ধার, ৩ জনের বিরুদ্ধে মামলা

এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ

বাগেরহাটের আড়পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হাতে মারপিটের শিকার নারী

১১ দিনেও সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।