সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে তিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান | চ্যানেল খুলনা

চিতলমারীতে তিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান

বাগেরহাটের চিতলমারীতে দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের কল্যাণ ও শান্তি কামনায় তিন দিন ব্যাপী শুরু হয়েছে মহানাম যজ্ঞানুষ্ঠান। বৃহস্পতিবার (২ জুন) ভোর থেকে শ্রী শ্রী কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দিরের উদ্যোগে আয়োজিত যজ্ঞানুষ্ঠানে দেশের স্বনামধন্য কীর্তন শিল্পীরা নাম সুধা পরিবেশন করছেন। চিতলমারী ছাড়াও বিভিন্ন জেলা উপজেলা থেকে হাজার হাজার ভক্ত দর্শনার্থীরা এ যজ্ঞানুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। শ্রী শ্রী কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি প্রবীর সাহা জানান, বিগত বছরের ন্যায় এ বছরও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দ নাম সুধা আহরণ করতে এসেছেন। এবার কৃষ্ণ ভক্ত সম্প্রদায়, জয়গুরু সম্প্রদায়, সচিনন্দন সম্প্রদায়, গোকুল কৃষ্ণ সম্প্রদায়, শিশু কৃষ্ণ সম্প্রদায়, ও শিখাশ্রী সম্প্রদায় নাম কীর্তন পরিবেশন করছেন। তিনি আরো জানান, যজ্ঞানুষ্ঠানে আসা সকল ভক্তের জন্য মহা প্রসাদের ব্যবস্থা করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।