সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

চিতলমারীতে ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাগেরহাটের চিতলমারীর ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৬২ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তিন দিন ব্যাপী এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শেষ দিন বুধবার বিকাল ৪ টায় আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। এ সময় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সরদার খালেদুর রহমান টিটোর সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদা ফয়জুন্নেছা। বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়, থানা অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান, উপজেলা পরিষদ ভাইচ চেয়ারম্যান শেখ মাহাতাব, জেলা পরিষদ সদস্য সোমা ভট্টাচার্য, শেরে বাংলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান কাজী, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি সুখময় ঘরামী, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী, অবনী মোহন বসু, শামীম আনোয়ার বাবু, হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আবু শাহীন, উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ প্রমুখ। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম এ শোয়েল ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।