সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে টেক্সি, অটোরিক্সা অটো টেস্পু ও মাহেন্দ্র শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস পালিত | চ্যানেল খুলনা

চিতলমারীতে টেক্সি, অটোরিক্সা অটো টেস্পু ও মাহেন্দ্র শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস পালিত

বাগেরহাট জেলা টেক্সি, অটো রিক্সা, অটো টেম্পু ও মাহেন্দ্র শ্রমিক ইউনিয়নের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চিতলমারী শহীদ মিনার সংলগ্ন সংগঠনের জেলা প্রধান কার্যালয় থেকে সোমবার সকাল ৯ টায় একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বাগেরহাট জেলা টেক্সি, অটো রিক্সা, অটো টেম্পু ও মাহেন্দ্র শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজল উদ্দীন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নান্নু মিয়া শেখের সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বিশিষ্ট টিভি নাটক ব্যক্তিত্ব বাদশা গাজী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আলী আমর হোসেন মিঠু। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন শ্রমীক লীগের সহ-সভাপতি আসমত খান, বাগেরহাট জেলা ট্যাক্সি অটো রিক্সা, অটো টেম্পু ও মাহেন্দ্র শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি নূরু শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক নয়ন মালাকার, কোষাধ্যক্ষ আমিনুর গাজী, ইমারত শ্রমিক নেতা রোকা শেখসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ

বাগেরহাটের আড়পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হাতে মারপিটের শিকার নারী

১১ দিনেও সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।