সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন | চ্যানেল খুলনা

চিতলমারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

বাগেরহাটের চিতলমারীতে দুই দিন ব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের উদ্যোগে সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় এ.কে ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিক ভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আরিফুল ইসলাম, মানস তালুকদার, তপন কুমার দেবনাথ, উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহীম ফকির, এ,কে ফায়জুল হক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতুল ইসলামসহ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কাব শিক্ষকবৃন্দ, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাকবৃন্দ।

প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফকিরহাটে ডাকাতি হওয়া ট্রাক মালামাল সহ উদ্ধার : আটক ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।