সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে জমি নিয়ে বিরোধের জের নারীসহ আহত-৪ | চ্যানেল খুলনা

চিতলমারীতে জমি নিয়ে বিরোধের জের নারীসহ আহত-৪

বাগেরহাটের চিতলমারীতে জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে নারীসহ ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রেখা বসু (৪৫) নামে একজনকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগপত্র সূত্রে জানা গেছে, উপজেলার পিপড়ারডাঙ্গা গ্রামের মৃত-চিত্ত রঞ্জন রায়ের ছেলে হরিদাস রায়ের সাথে প্রতিবেশী কৃষ্ণ রায়ের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কৃষ্ণ রায় ও বিপ্লব রায়ের নেতৃত্বে ৫-৬ জন মিলে হরিদাস রায়ের ওপর হামলা চালায়। এ সময় বাধা দিতে গেলে হামলাকারীরা হরিদাসের কাকী রেখা বসু, কাকা দিপক বসু ও কাকাতো ভাই দেবা বসুর ওপরও হামলা চালানো হয়। এ সময় স্থানীয়রা রেখা বসুকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় হরিদাস রায় বাদী হয়ে চিতলমারী থানায় কৃষ্ণ রায়, বিপ্লব রায়, গগন রায়, বিকাশ রায়, পলাশ রায় ও অজ্ঞাতনামা আরো ২-৩ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করে।

হামলার ঘটনা অস্বীকার করে কৃষ্ণ রায় বলেন, পূর্ব বিরোধের জেরে হরিদাসের সাথে সামান্য হাতা-হাতি হয়েছে। কোন প্রকার হামলা করা হয়নি। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংশার চেষ্টা চলছে।

এ ব্যাপারে চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম কামরুজ্জামান জানান, পিপড়ারডাঙ্গার হরিদাস রায়ের ওপর হামলার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।