সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে জঙ্গীবাদ-মৌলবাদের বিরুদ্ধে যুবলীগের বিক্ষোভ মিছিল | চ্যানেল খুলনা

চিতলমারীতে জঙ্গীবাদ-মৌলবাদের বিরুদ্ধে যুবলীগের বিক্ষোভ মিছিল

চিতলমারী প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে জঙ্গীবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় চিতলমারী উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ শেখ নজরুল ইসলাম ও যুগ্ম-আহ্বায়ক এস এম মাহাতাবুজ্জামানের উদ্যোগে দলীয় কার্যলয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এ সময় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগে সহ-সভাপতি সুখময় ঘরামী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শামীম আনোয়ার বাবু, প্রচার সম্পাদক এস এম এ শোয়েল, কোষাধ্যক্ষ মোঃ মকবুল হোসেন মুন্সী, যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শান্তনু রানা রুবল, শেখ মতিয়ার রহমান, মিলন বাড়ৈ, শাহীন কাজী, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম রিয়াদসহ যুবলীগ-ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।