সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন | চ্যানেল খুলনা

চিতলমারীতে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন

চিতলমারী প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১ টায় চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আনুষ্ঠানিক ভাবে ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করেণ চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। উদ্বোধনের পর প্রথম ভ্যাকসিন গ্রহণ করেণ চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলম। এরপর পর্যায়ক্রমে চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা স্বাস্থ্য ও পরিববার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান, চিতলমারী থানা অফিসার ইনচার্জ মীর শরিফুল হক, চিতলমারী উপজেলা প্রেসক্লাব সভাপতি প্রদীপ ম-ল, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাফাসহ উপজেলা বিভিন্ন দপ্তর প্রধানগণ, ডাক্তার, স্বাস্থ্যকর্মী রাজনৈতিক নেতাসহ ১০৫ এ ভ্যাকসিন গ্রহণ করেণ।

এ ব্যাপারে চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান জানান, ভ্যাকসিন প্রদান কার্যক্রমের প্রথম দিনে বিভিন্ন শ্রেণী-পেশার ১০৫ জনকে এ টিকা প্রদান করা হয়েছে। টিকা গ্রহণকারী সকলেই শারিরীক ভাবে সুস্থ আছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।