সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে কমরেড রতন সেনের ৩২ তম হত্যাবার্ষিকী পালিত | চ্যানেল খুলনা

চিতলমারীতে কমরেড রতন সেনের ৩২ তম হত্যাবার্ষিকী পালিত

বাগেরহাটের চিতলমারীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে কমরেড রতন সেনের ৩২ তম হত্যা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (৩ আগস্ট) বিকাল ৪ টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চিতলমারী উপজেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ে স্মৃতিচারণ, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়।

উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড খান সেকেন্দার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড পংকজ রায়ের সঞ্চালনায় স্মৃতিচারণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কন্ট্রোল কমিশনের সদস্য কমরেড কাজী সোহরাব হোসেন, কেন্দ্রীয় ক্ষেত-মজুর সমিতির সহ-সভাপতি কমরেড মৃন্ময় মণ্ডল, জেলা কমিটির সদস্য কমরেড মনিরুজ্জামান মনির সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

স্মৃতিচারণ সভায় উপজেলা ও ইউনিয়ন সিপিবিসহ সমমনা সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।