সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে এসএসসি ৯৪ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

চিতলমারীতে এসএসসি ৯৪ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ৯৪ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারী) দিন ব্যাপী বিদ্যালয় চত্বরে স্মৃতিচারণ, আলোচনা সভা, কেক কাটা, প্রীতিভোজসহ বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন আনন্দ উচ্ছ্বাসে। কর্মজীবনের সকল ব্যস্ততা উপেক্ষা করে এক দিনের জন্য সাবেক সহপাঠীরা একে অপরের সাথে কুশল বিনিময় ও স্মৃতিচারণে হারিয়ে গিয়েছিলেন পুরানো দিনে। সব ভেদাভেদ ভুলে মিলিত হয়েছিলেন প্রাণের বন্ধনে। বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ৯৪ ব্যাচের শিক্ষার্থী বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি আকবর আলী ম্ধুসঢ়;ন্সীর পৃষ্ঠপোষকতায় ও বন্ধুদের সার্বিক সহযোগিতায় ব্যতিক্রমী এ মিলন মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম এম খসরু আহমেদের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজ আকবর আলী মুন্সীর সহধর্মীনি ঝুমা আকবর, প্রাক্তন শিক্ষক দ্বীপেন্দ্র কুমার রায়, চঞ্চল কুমার ম-ল, প্রধান শিক্ষক কাজী টিপু সুলতান প্রমুখ।

এ সময় ৯৪ ব্যাচের বন্ধুদের পরিবার ও সন্তানেরা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।